Message From Headmaster
বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচারণের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ গঠনের মহান ব্রতকে কেন্দ্র করে ১৭৯১ খ্রিঃ প্রতিষ্ঠিত হয় মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়। নৈতিক গুনাবলী সম্পূন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ্য। বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশই মূল উদ্দেশ্য। আধুনিক শিল্প বিপ্লবের যুগে তথ্য-প্রযুক্তি ভান্ডার সম্মৃদ্ধ নাগরিক প্রতিষ্ঠার জন্য অত্র প্রতিষ্ঠানটি নিরন্তর প্রচেষ্ঠা করে যাচ্ছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশী অবদান রেখে গেছেন নূর মোহাম্মদ মোল্লা (জমিদাতা), মোঃ হারেজ মিয়া ( প্রতিষ্ঠাকালীন সভাপতি), আবুল কালাম আজাদ (সম্পাদক)। এ ছাড়াও বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তারা হলেন মিনাহাজুল হোসেন, কল্লোল হোসেন, রইসুল ইসলাম, আব্দুস সোবহান, আঃ সালাম, আমির মন্ডল। এদের অনেকেই মৃত্যু বরন করেছেন। আমি দোয়া করি যেন আল্লাহ তাদের সকলকে জান্নাত বাসী করে।